মির্জাগঞ্জে অসহায় হিন্দু পরিবারের পাশে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন
নয়ন চন্দ্র শীল
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৬, ০৪:০১
211 জন পড়েছেন
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ২ নং মির্জাগঞ্জ হিন্দু পাড়ায় অসহায় কিছু হিন্দু পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (আরব আমিরাত শাখা)। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) মানবিক এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
জানা যায়, সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারগুলোর কথা বিবেচনায় নিয়ে এই খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রবাসে অবস্থানরত সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে সংগৃহীত সহায়তা স্থানীয় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া হয়।
এ সময় এলাকার সনাতনী তরুণ ও স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিতদের মধ্যে ছিলেন পলাশ হাওলাদার, মহাদেব সিকদার, শ্রী জয় চন্দ্র দাস, শাওন অধিকারীসহ আরও অনেকে।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। সহায়তা পেয়ে স্থানীয় পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়ায় এবং সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে।
উল্লেখ্য, সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন দেশের বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে, যা ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।