Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
বিশ্বশান্তি ও মানব কল্যাণের ব্রত নিয়ে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার তালতলীর দাসবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ৮প্রহর ব্যাপী সার্বজনীন শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও মহোৎসব। বৃহত্তর নোয়াখালীর ও ফেনীর সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় অনুষ্ঠানটি শ্রী শ্রী তারকনাথ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে।উক্ত অনুষ্ঠানে সার্বিকভাবে সাহায্য ও সহযোগিতা করে বাংলাদেশ হিন্দু মহাসংঘ ফেনী জেলার শাখা।বাংলাদেশ হিন্দু মহাসংঘের ফেনী জেলা শাখার আহ্বায়ক হিন্দু নিউজকে জানাই সনাতনীদের সকল ধর্মীয় কাজে তারা নিঃস্বার্থভাবে কাজ করে যাবে।সে আরো বলে সনাতনীদের যে কোন বিপদে বা যে কোন সময় বাংলাদেশ হিন্দু মহাসংঘ তাদের পাশে থাকবে।