Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
ষড়যন্ত্রের বেড়াজালে বন্দি আমাদের প্রিয় চিন্ময় প্রভু, আজ উচ্চ আদালতেও মেলেনি তাঁর জামিন।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় দায়ের করা উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন মঞ্জুর করেননি হাইকোর্ট। রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চিন্ময় প্রভুর জামিন সংক্রান্ত রুল খারিজ করে এই আদেশ প্রদান করেন। এছাড়া তাঁর বিরুদ্ধে থাকা অপর চার মামলায় জামিন বিষয়ে আদেশের জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন আদালত। আদালতে চিন্ময় প্রভুর পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।