Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
রাঙ্গামাটির ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া ঋষি আশ্রম ও পরম পূজনীয় সনাতন ঋষি মহারাজকে ঘিরে মৌলবাদী চক্রের পরিকল্পিত উসকানির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সনাতনী সমাজ। দেশের মঠ-মন্দিরের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উগ্রবাদীদের দমনে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গাইবান্ধার পর এবার পার্বত্য জেলা রাঙ্গামাটি থেকে এক গভীর উদ্বেগজনক পরিস্থিতির খবর পাওয়া যাচ্ছে। রাঙ্গামাটির বাঙ্গালহালিয়ায় প্রতিষ্ঠিত সনাতনী ঋষি আশ্রমটি বহু বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে ধর্মীয় চর্চা, মানবসেবা ও বিভিন্ন ধরনের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পরম আরাধ্যা গুরুদেব সনাতন ঋষি মহারাজের যোগ্য নেতৃত্বে এই পবিত্র আশ্রমটি দীর্ঘকাল ধরে পার্বত্য অঞ্চলের সনাতনী সমাজসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষের গভীর আস্থা, চিরন্তন বিশ্বাস ও পরম শান্তির এক অনন্য কেন্দ্র হয়ে উঠেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, সম্প্রতি এই ঐতিহ্যবাহী আশ্রম এবং স্বয়ং ঋষি মহারাজকে ঘিরে যে এক বৈরী ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে, তা দেশের সামগ্রিক মানবাধিকার ও অসাম্প্রদায়িক চেতনার জন্য অত্যন্ত উদ্বেগজনক।