বাংলাদেশ সনাতন মহাসংঘ কুমিল্লা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
নয়ন চন্দ্র শীল
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত:
১৪ জুলাই ২০২৬, ০৪:৫৫
129 জন পড়েছেন
বাংলাদেশ সনাতন মহাসংঘের কুমিল্লা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে শ্রী বাঁধন মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে জনি মজুমদার জয় দায়িত্ব পেয়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সনাতন সমাজের অধিকার সংরক্ষণ, ধর্মীয় মূল্যবোধের বিকাশ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে জেলার বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বকে সমন্বয় করে দায়িত্ব প্রদান করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন সুখেন দেবনাথ, বাবু স্বপন কুমার নাথ ভৌমিক ও অপূর্ব মজুমদার। সভাপতি শ্রী বাঁধন মজুমদার, নির্বাহী সভাপতি সঞ্জিত দেবনাথ, সহ-সভাপতি পার্থ দেবনাথ, সাধারণ সম্পাদক জনি মজুমদার জয়, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় চন্দ্র নট্ট ও শ্রাবণ ভৌমিক, সাংগঠনিক সম্পাদক শান্ত সূত্রধর, সহ-সাংগঠনিক সম্পাদক প্রিতম দেবনাথ নিতাই ও অন্তর মজুমদার, অর্থ সম্পাদক প্রান্ত দেবনাথ, সহ-অর্থ সম্পাদক কিশোর কুমার সাহা, দপ্তর সম্পাদক দিগন্ত রায় সৌরভ, সহ-দপ্তর সম্পাদক সৌরভ চন্দ্র শীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক অন্তর সরকার অন্তু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অজয় দাস ও আকাশ চন্দ্র ভৌমিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শুভ দেবনাথ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিজয় দাস, ধর্ম বিষয়ক সম্পাদক জুটন সরকার, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রতীক পাল, আইসিটি বিষয়ক সম্পাদক জয় চন্দ্র দাস, মহিলা বিষয়ক সম্পাদিকা শ্রীমতি অথৈই মজুমদার এবং নির্বাহী সদস্য হিসেবে দিবস চন্দ্র পাল, রক্তিম চন্দ ও কনক ভৌমিক দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতি শ্রী বাঁধন মজুমদার বলেন, "বাংলাদেশ সনাতন মহাসংঘের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে কুমিল্লা জেলা শাখাকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করব। সনাতন সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বজায় রাখতে নতুন কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।"
সাধারণ সম্পাদক জনি মজুমদার জয় বলেন, "এই দায়িত্ব আমাদের জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়বদ্ধতারও। সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত করা, তরুণদের সম্পৃক্ত করা এবং সমাজসেবামূলক ও ধর্মীয় কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করব।" তিনি নবগঠিত কমিটির সফলতা কামনায় সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সনাতন সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন।