Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমার কর্মকারকে বিতর্কিত প্রক্রিয়ায় যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। সুপরিকল্পিত মানববন্ধন ও কতিপয় গোষ্ঠীর চাপের মুখে হওয়া এই সিদ্ধান্তকে সনাতনী সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক আঘাত ও অধিকার হরণের ঘটনা হিসেবে মনে করছেন অনেকেই।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অত্যন্ত সম্মানিত ও অভিজ্ঞ শিক্ষক অধ্যাপক প্রভাস কুমার কর্মকারকে অত্যন্ত বিতর্কিতভাবে এবং তড়িঘড়ি করে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৮তম সভায় এই কঠোর এবং একপেশে সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রবিবার (১৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো হলো যৌন হয়রানি এবং অ্যাকাডেমিক দুর্নীতি।