ফতেপুর গীতা সংঘে বাগীশিকের গীতা শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন
জয় দাশ
রাউজান প্রতিনিধি
প্রকাশিত:
২০ জুন ২০২৬, ১১:১৫
118 জন পড়েছেন
হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)-এর উদ্যোগে গীতা শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় ফতেপুর ইউনিয়ন সংসদের আওতাধীন "ফতেপুর গীতা সংঘে" এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সনাতন ধর্মীয় আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরে বক্তারা গীতা শিক্ষার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। তারা বলেন, গীতার শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীশ্রী সর্বমঙ্গলা কালী মন্দিরের সিনিয়র সহ-সভাপতি শ্রী সতীনাথ রুদ্র, সাধারণ সম্পাদক শ্রী সাধন বিকাশ রুদ্র, ফতেপুর গীতা সংঘের সভাপতি শ্রী অমল গোপাল রুদ্র, বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী নারায়ন গোস্বামী, সভাপতি শ্রী চন্দন নাথ, সিনিয়র সহ-সভাপতি শ্রী সুজন বণিক এবং সহ-সভাপতি শ্রী প্রবাস বিকাশ রুদ্র।
এছাড়াও উপস্থিত ছিলেন বাগীশিক ফতেপুর ইউনিয়ন সংসদের প্রধান উপদেষ্টা শ্রী চন্দন তালুকদার, উপদেষ্টা শ্রী প্রতাপ রুদ্র, শ্রী অশোক কুমার রুদ্র, শ্রী অরুনাংশ বণিক ও শ্রী উৎপল রুদ্র। সংগঠনের ইউনিয়ন শাখার সভাপতি শ্রী সুজন নাথ, সহ-সভাপতি শ্রী ইমন পালিত ইমু ও শ্রী কানু দাশ, সাধারণ সম্পাদক শ্রী যীশু শীল, সহ-সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ নাথ, সাংগঠনিক সম্পাদক শ্রী সঞ্জয় চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী অপু নাথ, অর্থ সম্পাদক শ্রী টিটু নাথ এবং পুনঃনিরীক্ষণ বিষয়ক সম্পাদক শ্রী অভি রুদ্রও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
গীতা শিক্ষা কার্যক্রম পরিচালনায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রী শান্ত আচার্য্য ও উপমা পাল। অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী, অভিভাবক এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নিয়মিত গীতা শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করবে ফতেপুর গীতা সংঘ।