দিনাজপুরের কাহারোলে তেলিয়ান ভদ্রকালী মন্দিরে গীতা শিক্ষালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
জয়ন্ত চন্দ্র দেবশর্ম্মা
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত:
২৭ মে ২০২৬, ১৩:২১
65 জন পড়েছেন
২৫ মে ২০২৬, সোমবার, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের তেলিয়ান ভদ্রকালী মন্দির (বারোয়ালী ধাম) প্রাঙ্গণে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারের লক্ষ্যে গীতা শিক্ষালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তেলিয়ান ভদ্রকালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী সুকুমার রায়ের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অশ্বত্থ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কাহারোল উপজেলা শাখা-এর সভাপতি শ্রী জয়ন্ত চন্দ্র দেবশর্মা।
এ সময় গীতা শিক্ষালয় পরিচালনা কমিটির সভাপতি শ্রী বিশ্বনাথ রায়, সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় রায়, কোষাধ্যক্ষ শ্রী রনজিত রায়, সহ-সভাপতি শ্রী দিলিপ রায়, সহ-সাধারণ সম্পাদক শ্রী প্রসেনজিৎ রায় ও শ্রী মধু রায় উপস্থিত ছিলেন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য শ্রী শুভ রায়, শ্রী শুভংকর রায়, শ্রী অনিক রায়, শ্রী শান্ত রায় (কালু), শ্রী প্রিতম রায়, শ্রী আকাশ রায় ও শ্রী বিক্রম রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভক্তবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গীতা শিক্ষালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ, মানবিক গুণাবলি এবং সনাতন ধর্মীয় সংস্কৃতির চর্চা আরও বিকশিত হবে। তারা এ মহতী উদ্যোগের সফল বাস্তবায়ন এবং শিক্ষালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
পরিশেষে দেশ, জাতি ও সমগ্র মানবজাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
গীতা শিক্ষালয়ের নির্মাণ ও সার্বিক কার্যক্রমে সহযোগিতা করতে ইচ্ছুক শুভানুধ্যায়ী, ভক্তবৃন্দ ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। এ বিষয়ে যোগাযোগ ও আর্থিক সহযোগিতার জন্য শ্রী শুভ রায়ের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।
যোগাযোগ (নগদ): ০১৮৮৫২৩৭৮৪৭।