Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
রমনা কালী মন্দিরে ভক্তসেবার মান নিয়ে কথা বলায় অন্যায্য মামলার শিকার দুই হিন্দু জাগরণকর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। হিন্দু মহাজোটের নিখরচায় আইনি লড়াই এবং আদালতের সতর্কবার্তার মাধ্যমে সত্যের জয় ও মানবাধিকার প্রতিষ্ঠিত হলো।
ঢাকার ঐতিহাসিক রমনা কালী মন্দিরে ভক্তসেবার মান সংক্রান্ত সাধারণ প্রশ্ন তোলাকে কেন্দ্র করে উদ্ভূত এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দুই হিন্দু জাগরণকর্মী নয়ন বৈরাগী ও শুভজিৎ বিশ্বাসকে পুলিশে সোপর্দ করে মন্দির কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীদের মতে, ভক্তদের সেবার মান ও শৃঙ্খলা নিয়ে কথা-কাটাকাটি ছাড়া তাদের বিরুদ্ধে আর কোনো অপরাধের সত্যতা ছিল না। অথচ একটি মহলের রাজনৈতিক প্রভাব ও ওপর মহলের সুপারিশে নিরীহ এই দুই যুবকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের কঠোর ধারায় মামলা দায়ের করা হয়। প্রাথমিক তদন্ত ও তথ্যাদিতে মামলার কোনো গ্রহণযোগ্য উপাদান না থাকা সত্ত্বেও রাজনৈতিক চাপ সৃষ্টি করে আদালতে চার্জশিট প্রদান করা হয়েছিল, যা সাধারণ সনাতনী সমাজকে গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ করে।