Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
চট্টগ্রামের লোহাগাড়ার উত্তর বড়হাতিয়ায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে দুই দিনব্যাপী (১৭-১৮ ভাদ্র) বাবা লোকনাথের ২৯৬তম আবির্ভাব উৎসব এবং নতুন মন্দিরের বিগ্রহ স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গীতাপাঠ, কীর্তন, পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর বড়হাতিয়ায় উৎসবমুখর এবং ভক্তিপূর্ণ পরিবেশে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে দুই দিনব্যাপী এক আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ ভাদ্র (৪ ও ৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ), শুক্র ও শনিবার এই উৎসব অনুষ্ঠিত হবে। মূলত বাবা লোকনাথের ২৯৬ তম শুভ আবির্ভাব উৎসবকে কেন্দ্র করেই এই আয়োজন। উৎসবের মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে একটি নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন, বিগ্রহ স্থাপন এবং বর্ণাঢ্য প্রার্থনা অনুষ্ঠান। সনাতন ধর্মাবলম্বীদের অধিকার এবং ধর্মীয় চেতনা জাগ্রত করার লক্ষে এই অনুষ্ঠান বিশেষ তাৎপর্য বহন করে।