দিনাজপুরে কান্তজীউ মন্দিরে পুনর্মিলনী ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
জয়ন্ত চন্দ্র দেবশর্ম্মা
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত:
০৫ জুন ২০২৬, ১১:১৮
134 জন পড়েছেন
৪ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে দিনাজপুরের ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী কান্তজীউ মন্দির মহানাম যজ্ঞানুষ্ঠান ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে বর্ণাঢ্য পুনর্মিলনী ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী ভুদেব রায়, সভাপতি, শ্রীশ্রী কান্তজীউ মন্দির মহানাম যজ্ঞানুষ্ঠান কমিটি। স্বাগত বক্তব্য প্রদান করেন কমিটির সাধারণ সম্পাদক শ্রী সৈকত সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা শ্রী যোগেশ চন্দ্র রায়, শ্রী দুলাল চক্রবর্তী এবং সাংবাদিক শ্রী সুকুমার রায়। এছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি শ্রী নারায়ণ চন্দ্র রায় ও শ্রী সুকুমার রায়, সহ-সাধারণ সম্পাদক কৃষ্ণ অধিকারী, সাংগঠনিক সম্পাদক শ্রী কৃষ্ণ রায়, সহ সাংগঠনিক সম্পাদক শ্রী দিলীপ কুমার রায়, সহ-কোষাধ্যক্ষ নারায়ণ রায় ও জগদীশ রায়, দপ্তর সম্পাদক সাংবাদিক জয়ন্ত চন্দ্র দেবশর্মা, প্রচার সম্পাদক শ্রী শিলন সরকার, সহ-প্রচার সম্পাদক শ্রী আপন রায় ও শ্রী দিনেশ চন্দ্র রায়সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে কার্যকরী সদস্য, স্বেচ্ছাসেবী সদস্য এবং সুধীজন অংশ নিয়ে আলোচনা ও মতামত প্রদান করেন। সভায় ১৪৩৩ বঙ্গাব্দের মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন সহ-সাধারণ সম্পাদক কৃষ্ণ অধিকারী। প্রকাশিত হিসাব অনুযায়ী মোট আয় ছিল ১০ লাখ ৩৯ হাজার ৮৪৫ টাকা এবং মোট ব্যয় ছিল ১০ লাখ ২৬ হাজার ৮৬০ টাকা।
পরিশেষে সভাপতি শ্রী ভুদেব রায় সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।