Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
টংকাবতীরকূল সর্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি লায়ন ডাঃ অশোক কুমার দাশের নেতৃত্বে কক্সবাজারে অনুষ্ঠিত হলো বিশেষ মতবিনিময় সভা। আগামী দুই বছরের উৎসবকে সুচারুরূপে সম্পন্ন করতে এবং সনাতনীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন নেতৃবৃন্দ।
সনাতনী ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা এবং সর্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠার সংকল্প নিয়ে কক্সবাজারে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ০১ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার রাত ৯:০০ টায় কক্সবাজারের কলাতলীস্থ অভিজাত "দি সী প্রিন্সেস্ হোটেল"-এ এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। টংকাবতীরকূল সর্বজনীন মহোৎসব উদযাপন পরিষদ (২০২৭-২০২৮)-এর নবনির্বাচিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক লায়ন ডাঃ অশোক কুমার দাশ মহোদয়ের কক্সবাজার সফরকে কেন্দ্র করে স্থানীয় পৌর শহরে বসবাসরত টংকাবতীরকূল গ্রামের হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গের সাথে এই প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং আসন্ন মহোৎসবকে সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।