Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
মহাকাব্য রামায়ণ এবং হিন্দু দেবদেবীকে নিয়ে আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করায় দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বিজেপি নেতা ও টিটিডি সদস্য জি. ভানুপ্রকাশ রেড্ডির দায়ের করা এই মামলার পর ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তীব্র আইনি বিপাকে পড়েছেন এই বিতর্কিত অভিনেতা।
সনাতন ধর্মাবলম্বীদের পরম আরাধ্য শ্রীরাম ও লক্ষ্মণকে নিয়ে উসকানিমূলক মন্তব্য এবং সনাতনী ধর্মীয় ভাবাবেগে চরম আঘাত হানার অভিযোগে এবার বড়সড় আইনি বিপাকে পড়েছেন বিতর্কিত দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। বিভিন্ন সময়ে বহুত্ববাদ ও মানবাধিকারের বুলি আওড়ালেও বারবার সনাতন সংস্কৃতির ওপর আঘাত হানার যে অপচেষ্টা লক্ষ্য করা যায়, তারই ধারাবাহিকতায় এবার এই অভিনেতার বিরুদ্ধে দায়ের হয়েছে ফৌজদারি মামলা। অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলা পুলিশ সুপার ও আলিপিরি থানায় এই লিখিত অভিযোগ দায়ের করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রভাবশালী নেতা এবং 'তিরুমালা তিরুপতি দেভাসথানামস ট্রাস্ট বোর্ড' তথা 'টিটিডি'-র সম্মানিত সদস্য জি. ভানুপ্রকাশ রেড্ডি। বিশ্বজুড়ে কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতিকে সুপরিকল্পিতভাবে অবমাননা করার প্রতিবাদে এবং সনাতনীদের মৌলিক মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার দাবিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।