Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
ফিফা বিশ্বকাপের কানাডা অংশের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বখ্যাত তারকাদের সাথে পারফর্ম করে ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশি-আমেরিকান সনাতনী সংগীতশিল্পী সঞ্জয় দেব। তাঁর সুর করা অফিশিয়াল গান 'সির সির' ইতিমধ্যেই বিশ্বজুড়ে কোটি কোটি শ্রোতার মন জয় করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরব বৃদ্ধি করেছে।
বিশ্ব ফুটবলের সবচেয়ে গৌরবময় এবং বৃহত্তম আসর ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার ধ্বনিত হতে যাচ্ছে এক বাঙালি সনাতনী তরুণের সুরের মূর্ছনা। কয়েক মাস পরই ৩৫ বছরে পা দিতে যাওয়া বাংলাদেশি-আমেরিকান ডিজে, সংগীতশিল্পী ও বিশিষ্ট সংগীত পরিচালক সঞ্জয় দেব তাঁর সংগীতজীবনের এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন। আজ কানাডার টরন্টোর বিখ্যাত বিএমও ফিল্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বখ্যাত তারকাদের পাশাপাশি বাংলাদেশের মাটির সন্তান সঞ্জয় দেব নিজের অনন্য প্রতিভার স্বাক্ষর রাখবেন। এই ঐতিহাসিক অর্জন কেবল তাঁর ব্যক্তিগত সাফল্যই নয়, বরং সমগ্র বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সনাতনী সম্প্রদায় এবং বাঙালি জাতির জন্য এক পরম গৌরব ও আত্মমর্যাদার মুহূর্ত হিসেবে পরিগণিত হচ্ছে।