Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
দীর্ঘদিনের ভালোবাসার বন্ধন এবার পেল আইনি স্বীকৃতি। সনাতন ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা পড়ার পর, জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবং দেবমাল্য চক্রবর্তী। চলতি বছরের জানুয়ারি মাসে পারিবারিক ও ধর্মীয় আবহে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। যেখানে অগ্নিকে সাক্ষী রেখে, বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুরু হয়েছিল তাদের যৌথ জীবন। এবার পাঁচ মাসের মাথায় কোনো রকম জাঁকজমক বা বাহুল্যতা ছাড়াই, অত্যন্ত সরল ও শুদ্ধভাবে আইনি বিয়ের মাধ্যমে সেই পবিত্র সম্পর্ককে এক দৃঢ় সামাজিক ও আইনি ভিত্তি দিলেন এই তারকা দম্পতি।