Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
চট্টগ্রামের পাঁচলাইশে নিউ কনক বাহার জুয়েলার্স থেকে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করা প্রায় কোটি টাকার স্বর্ণালংকার উদ্ধার করেছে সিএমপি পুলিশ। মূল কারিগর সেলসম্যান রোমেন দে ও সহযোগী শ্যামল সিংহসহ ৬ জনকে গ্রেফতার করে উদ্ধার করা হয়েছে ৯৯ ভরি ৪ আনা ওজনের ৫৫টি স্বর্ণের চুড়ি।
চট্টগ্রামের ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র পাঁচলাইশের মিমি সুপার মার্কেটে ঘটেছে এক চাঞ্চল্যকর স্বর্ণ আত্মসাতের ঘটনা। দীর্ঘ ১২-১৩ বছর ধরে বিশ্বস্ততার সাথে কাজ করা সেলসম্যানের প্রতারণার শিকার হয়েছেন নিউ কনক বাহার জুয়েলার্সের মালিক বিপ্লব বসাক। গত ১৪ আগস্ট ২০২৬ দুপুরে দোকানের নিয়মিত মজুদ স্টক মেলাতে গিয়ে দেখা যায়, স্বর্ণের পরিবর্তে অতি সূক্ষ্মভাবে সাজিয়ে রাখা হয়েছে ইমিটেশনের চুড়ি। আসল ৫৩টি স্বর্ণের চুড়ি, যার ওজন প্রায় ৭৯.৫১ ভরি এবং আনুমানিক মূল্য এক কোটি আটাশি লক্ষ উনত্রিশ হাজার নয়শত টাকা, কৌশলে সরিয়ে নিয়ে সুযোগ বুঝে বাথরুমের কথা বলে চম্পট দেয় মূল অভিযুক্ত সেলসম্যান রোমেন দে। এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিষ্ঠান প্রধান মামলা দায়ের করলে তৎপর হয়ে ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।