Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঘোষপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরিবারের দাবি, মোঃ সাইফুল ইসলামের নির্দেশে এবং মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের বসতবাড়িতে হামলা চালায়। অভিযোগে মোঃ শামীম ও মোঃ ফজলুর নামও উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি হামলায় অংশ নিয়েছেন বলে দাবি করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বসতভিটা দখলের চেষ্টা চলছিল। এরই ধারাবাহিকতায় হামলাকারীরা সংঘবদ্ধভাবে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় দেশীয় ধারালো অস্ত্র, বিশেষ করে চাপাতি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে পরিবারের নারীদের শ্লীলতাহানির অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা।