Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
ঢাকার সাভার এলাকা থেকে নিখোঁজ হওয়া ধামরাইয়ের ৫ বছর বয়সী শিশু যাদব কর্মকারের সন্ধান মেলেনি দীর্ঘদিনেও। সাভার থানায় মায়ের দায়ের করা জিডির পর সন্তানকে নিরাপদে ফিরে পেতে ব্যাকুল পরিবারটি সবার সহযোগিতা কামনা করছে।
ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বড়নারায়নপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের টোটন কর্মকারের পাঁচ বছরের শিশু সন্তান যাদব কর্মকার দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৩০ জুলাই ২০২৬ সকাল ১০টায় সাভার উপজেলার বনগ্রাম নগরকোন্ডা এলাকা থেকে শিশুটি হঠাৎ নিখোঁজ হয়। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি। ফুটফুটে অবোধ শিশুটিকে হারিয়ে পরিবারটির দিন কাটছে গভীর উদ্বেগ ও চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে।