Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
ফরিদপুরের পদ্মা নদী থেকে শাখা-চুড়ি ও নূপুর পরা ৩৮ বছর বয়সী এক সনাতনী নারীর অর্ধগলিত ও বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যার পর লাশটি নদীতে ফেলে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ফরিদপুরের পদ্মা নদী থেকে দুই হাতে শাখা-চুড়ি ও পায়ে নূপুর পরিহিত অজ্ঞাত এক নারীর অর্ধগলিত ও বীভৎস মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নজরে আসার পর গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা সদরের আলীয়াবাদ ইউনিয়নের সাদিপুর বাজার সংলগ্ন নদী থেকে নৌ-পুলিশ মরদেহটি ডাঙ্গায় তোলে। উদ্ধার হওয়া নিহত নারীর আনুমানিক বয়স ৩৮ বছর। তার শরীরে রয়েছে সনাতন ধর্মাবলম্বী নারীদের ধর্মীয় প্রতীক শাখা, নূপুর এবং বাম হাতে ধর্মসংক্রান্ত বিষয়ের ট্যাটু। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, এই হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস ও নির্মম প্রকৃতির। নিহতের গলা কাটা অবস্থায় ছিল এবং গলা থেকে নাভি পর্যন্ত বিভৎসভাবে সেলাই করা ছিল, যা কোনো সুপরিকল্পিত নৃশংসতার ইঙ্গিত দেয়। ঘটনাটি সাধারণ কোনো দুর্ঘটনা নয়, বরং নির্মম নির্যাতন করে হত্যার পর প্রমাণ মুছে ফেলার এক কদর্য চেষ্টা। (News copied from- 'হিন্দুস নিউজ')