Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
চট্টগ্রামের চান্দগাঁও থেকে সকালে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছে সনাতনী কিশোর সজীব দে। সন্তানকে সুস্থ অবস্থায় দ্রুত উদ্ধার করে ফিরিয়ে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে নিখোঁজের পরিবার।
চট্টগ্রামের চান্দগাঁও এলাকার তরুণ সজীব দে সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের তথ্যানুযায়ী, বাহির সিগন্যাল বরুয়া পাড়ার বাসিন্দা পিংকু দের সন্তান সজীব দে প্রতিদিনের মতো আজ সকালেও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও সে আর ঘরে ফিরে আসেনি। পরবর্তীতে পরিবার খোঁজ নিয়ে জানতে পারে যে, সজীব স্কুলেও উপস্থিত হয়নি। সন্তানকে হারিয়ে এখন দিশেহারা পিতা-মাতা ও স্বজনরা, চারিদিকে নেমে এসেছে গভীর দুশ্চিন্তা ও শোকের ছায়া। (News copied from- 'হিন্দুস নিউজ') সংখ্যালঘু সনাতনী পরিবারের এই সন্তানটি আচমকা নিখোঁজ হওয়ায় স্বজনদের মাঝে নানা আতঙ্ক ও উৎকণ্ঠা দানা বাঁধছে। সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং সজীবকে দ্রুত উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিনীত ও আকুল আহ্বান জানাচ্ছি। দেশের প্রতিটি নাগরিকের মানবাধিকার ও নিরাপত্তা রক্ষা পাওয়া মৌলিক অধিকার, তাই কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেলে অথবা কোনো তথ্য জানতে পারলে ০১৮২২৯৬০৩০০ নম্বরে যোগাযোগ করার জন্য সানুনয় অনুরোধ করা হচ্ছে।