Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনজীবী হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলেও চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন পুনরায় খারিজ করা হয়েছে। দীর্ঘ বিচারপ্রক্রিয়া ও বন্দিদশায় উদ্বেগ প্রকাশ করে সম্পূর্ণ নির্দোষ চিন্ময় প্রভুর অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছে সনাতনী সমাজ।
আলিফ হত্যা মামলায় সনাতনী ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন পুনরায় নামঞ্জুর করেছেন আদালত। গত বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজিরের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়। একই দিনে মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী অ্যাডভোকেট ফরিদুল আলম ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে নিজের জবানবন্দি প্রদান করেন। ট্রাইব্যুনালে সাক্ষীর বক্তব্য রেকর্ড করার পর উপস্থিত ও পলাতক আসামিদের আইনজীবীরা তাকে বিস্তারিত জেরা করেন। অন্যদিকে, মামলার পরবর্তী শুনানিতে আরও এক সাক্ষীকে হাজিরা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হলেও সময়ের সীমাবদ্ধতার কারণে ওই দিন তাঁর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করা সম্ভব হয়নি। (News copied from- 'হিন্দুস নিউজ')