Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
চট্টগ্রাম থেকে গভীর রাতে কুমিল্লা নগরীতে ফিরে দুর্বৃত্তদের হাতে খুন হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনও হত্যায় জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ জানিয়েছে- চাঞ্চল্যকর এ ঘটনাটি পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করছে র্যাব, ডিবি, সিআইডি, পিবিআইসহ অন্যান্য সংস্থা। এদিকে রোববার রাতে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, ‘কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা মামলার ক্লুলেস ও চাঞ্চল্যকর ঘটনায় জড়িত আসামি গ্রেপ্তারের বিষয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।’