Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
দৈনিক সময় বায়ান্ন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে সম্মাননা স্মারক ও সনদ পেয়েছেন ফরিদপুরের সাংবাদিক প্রসেনজিৎ বিশ্বাস। এই গৌরবময় অর্জনকে ফরিদপুরবাসীর প্রতি উৎসর্গ করে আগামী দিনেও সমাজের সর্বস্তরের মানুষের অধিকার রক্ষায় বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
জাতীয় দৈনিক সময় বায়ান্ন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সম্মেলন ও সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে বিশেষ সম্মাননা স্মারক ও প্রশিক্ষণ সনদ পেয়েছেন ফরিদপুরের উদীয়মান সাংবাদিক প্রসেনজিৎ বিশ্বাস। গতকাল শুক্রবার (২৬ জুন) সকালে কক্সবাজারের ঐতিহ্যবাহী সবুজ বাংলা রেস্তোরাঁয় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংবাদকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালাটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিক মান উন্নয়নে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে প্রশংসা কুড়িয়েছে।