১১ বছরের শিশু বিজয়ের বাঁচার আকুতি: চিকিৎসার জন্য হৃদয়বানদের সহযোগিতা কামনা
মিলন বৈদ্য
সিনিয়র রিপোর্টার
প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৬
164 জন পড়েছেন
অকালে নিভে যেতে বসেছে ১১ বছরের শিশু বিজয় মহাজনের জীবনপ্রদীপ। হার্টের কপাটিকায় (ভাল্ভ) ছিদ্র নিয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এই ছোট্ট শিশুটি। তার অসহায় দিনমজুর বাবার পক্ষে চিকিৎসার বিপুল ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
ঘটনার বিবরণ: চট্টগ্রামের রাউজান উপজেলার গুজরা নোয়াপাড়া গ্রামের পশ্চিম নোয়াপাড়ার বাসিন্দা সুজিত মহাজন ও রিংকু মহাজনের ছেলে বিজয়। দীর্ঘ দিন ধরে সে হার্টের জটিল রোগে ভুগছে। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচার করা না গেলে বিজয়কে বাঁচানো কঠিন হয়ে পড়বে।
সাহায্যের আবেদন: বিজয়ের দিনমজুর বাবা সন্তানের সুচিকিৎসার জন্য সমাজের বিত্তবান, প্রবাসী এবং সহৃদয় ব্যক্তিবর্গের কাছে আর্থিক সাহায্যের করুণ আবেদন জানিয়েছেন। আপনার সামান্য সহযোগিতাই পারে ১১ বছরের এই শিশুটিকে সুন্দর পৃথিবীতে আবারও সুস্থভাবে ফিরিয়ে আনতে।
সাহায্য পাঠানোর মাধ্যম:
যদি আপনি বিজয়ের পাশে দাঁড়াতে চান, তবে নিচের দেওয়া মোবাইল ব্যাংকিং নম্বরগুলোতে সাহায্য পাঠাতে পারেন:
নগদ নম্বর: ০১৬১৯-৩৬৩০২৪ (নয়ন)
বিকাশ নম্বর: ০১৮৩২-৬৪২৮৬১ (দীপঙ্কর)
ঠিকানা: গ্রাম: পশ্চিম নোয়াপাড়া, গুজরা নোয়াপাড়া
থানা: রাউজান, জেলা: চট্টগ্রাম।
আসুন, আমরা যে যার সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে একটি ফুটফুটে শিশুর জীবন বাঁচাতে এগিয়ে আসি।