Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
দক্ষিণাঞ্চলের আধ্যাত্মিক কেন্দ্র শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী বাবাজীর মন্দির প্রাঙ্গণে দিনরাত নিরলস সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে বিশেষভাবে চালু করা হয়েছে একটি ওষুধ বিতরণ কেন্দ্র, যেখানে অসুস্থ ও দূরদূরান্ত থেকে আগত ভক্তদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।
এই মহতী উদ্যোগটি পরিচালনা করছে কুঞ্জেরহাট হিন্দু যুব সংঘ। সংগঠনের স্বেচ্ছাসেবীরা পালাক্রমে দায়িত্ব পালন করে মন্দিরে আগত ভক্তদের সার্বিক সহযোগিতা করছেন। বিশেষ করে চলমান ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ভক্তদের সমাগম বৃদ্ধি পাওয়ায় সেবা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।