প্রয়াত সংগ্রামী শ্রমিকনেতা তপন দাস স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত
সুমন দেবনাথ
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত:
২২ আগস্ট ২০২৬, ০১:১৩
28 জন পড়েছেন
প্রয়াত সংগ্রামী শ্রমিকনেতা তপন দাস স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত
২১ আগস্ট সকাল ১০টায় গ্লোবাল ক্যাপসুল লিমিটেড শ্রমিক ইউনিয়নের (প্রস্তাবিত) উদ্যোগে গ্লোবাল ক্যাপসুল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকদের বিপদের বন্ধু ও ইউনিয়নের প্রয়াত সংগ্রামী সভাপতি তপন দাস স্মরণে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিকাল ৪ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পে ফ্রী চিকিৎসা দেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা.মনীষা চক্রবর্ত্তী। ক্যাম্পে দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্লোবাল ক্যাপসুল লি. শ্রমিক ইউনিয়ন (প্রস্তাবিত) গঠনতন্ত্র প্রনয়ণ কমিটির চেয়ারম্যান আবদুল জলিল খান, উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা.মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কমরেড ইমাম হোসেন খোকন,ফার্মাসিউটিক্যালস এমপ্লয়িজ এন্ড ওয়ার্কার্স ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ক্রীড়া সম্পাদক গাজী মো. বেল্লাল হোসেন, দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারজানা আক্তার, বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা-২৩২৪) সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ইজিবাইক সংগ্রাম পরিষদ দপদপিয়া ইউনিয়নের সভাপতি রমজান আকন, তপন দাসের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন তপন দাসের ভাগ্নে সুরঞ্জিত সেন, পদ্মা ব্লোয়িং লি. শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং বরিশাল-৬৩) সভাপতি জসিম গাজি, গ্লোবাল ক্যাপসুল লি. শ্রমিক ইউনিয়ন (প্রস্তাবিত) প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ, ও এস এল ফার্মা লি. শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং বরিশাল-৭১)সভাপতি মিজানুর রহমান , মেডিমেট ফার্মাসিউটিক্যালস লি. শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং বরিশাল-৬১) সভাপতি মোসা.সোনিয়া আক্তার, অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার লি. শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ( রেজিঃ নং বরিশাল-৫৪) সভাপতি মো. সেলিম সরদার, খানসন্স টেক্সটাইল লি. শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং বরিশাল-৬৬) সাধারণ সম্পাদক মো. সবুজ হাওলাদার, প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সংগ্রামী শ্রমিকনেতা তপন দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা প্রয়াত তপন দাসের কর্মময় জীবন, শ্রমিকদের অধিকার আদায়ে তাঁর ভূমিকা এবং শ্রমিকদের আন্দোলনে দৃঢ়চিত্তে নেতৃত্ব দেয়ার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষায় ট্রেড ইউনিয়ন গঠন করার জন্য ক্যান্সার আক্রান্ত অসুস্থ শরীর নিয়েও তপন দাস ইউনিয়নের জন্য লড়াই চালিয়ে গেছেন। তাঁর সংগ্রাম শ্রমিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা বলেন, শ্রমিকদের ঐক্য ও অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নেওয়াই হবে প্রয়াত তপন দাসের প্রতি যথার্থ শ্রদ্ধা। তাঁর আদর্শ ও শ্রমিকবান্ধব চেতনাকে ধারণ করে বাসদের নেতৃত্বে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র গড়ার সংগ্রাম চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।