ছোট্ট অভিজিৎকে বাঁচাতে ১০ লক্ষ টাকার জরুরি সহায়তা প্রয়োজন
শান্ত পাল
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২৬, ০১:০৬
214 জন পড়েছেন
ছোট্ট অভিজিৎকে বাঁচাতে ১০ লক্ষ টাকার জরুরি সহায়তা প্রয়োজন
একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে এখন সমাজের সকল মানুষের সহযোগিতা প্রয়োজন। ছোট্ট অভিজিৎ বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২০ লক্ষ টাকা।
পরিবার সূত্রে জানা যায়, অভিজিতের অসহায় পরিবার ইতোমধ্যে আত্মীয়-স্বজনের সহযোগিতা ও নিজেদের জায়গা-জমি বিক্রি করে প্রায় ১০ লক্ষ টাকা সংগ্রহ করেছে। কিন্তু এখনো বাকি রয়েছে আরও ১০ লক্ষ টাকা, যা তাদের পক্ষে আর কোনোভাবেই সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।
অভিজিতের পরিবারের সদস্যরা জানান, সন্তানের জীবন বাঁচাতে তারা নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন। এখন সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতার দিকেই তাকিয়ে আছে পরিবারটি।
তারা বলেন, “আমরা শুধু আমাদের সন্তানের প্রাণটা বাঁচাতে চাই। আপনাদের সামান্য সহযোগিতাও আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ হবে।”
মানবিক এই আহ্বানে সাড়া দিয়ে যে কেউ ১০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা কিংবা সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন। একটি ছোট সহায়তাই হতে পারে একটি শিশুর নতুন জীবনের কারণ।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি বেশি বেশি শেয়ার করার জন্যও অনুরোধ জানানো হয়েছে, যেন দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে যায়।
যোগাযোগ ও সহায়তার মাধ্যম
যোগাযোগ: সঞ্জয় তালুকদার
বিকাশ/নগদ/রকেট: 01703764228
আসুন, আমরা সবাই মিলে মানবিকতার হাত বাড়িয়ে দিই এবং ছোট্ট অভিজিৎকে নতুন জীবন ফিরে পেতে সহায়তা করি।