Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
মাগুরার ক্যানসার আক্রান্ত সনাতনী গৃহিণী মিতা রানী সিংহ টাকার অভাবে ভারতে উন্নত চিকিৎসায় যেতে পারছেন না। তাঁর প্রাণরক্ষায় দেশ-বিদেশের সর্বস্তরের মানবিক ও দানশীল মানুষদের আকুল সহায়তা প্রার্থনা করছে পরিবার।
মাগুরা জেলার শালিখা উপজেলার বুনাগাতি বাজারের বাসিন্দা, সনাতনী পরিবারের গৃহিণী ৫২ বছর বয়সী মিতা রানী সিংহ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে তিনি মরণব্যাধি লিভার ক্যানসারের (হেপাটোসেলুলার কার্সিনোমা বা HCC) সঙ্গে লড়াই করছেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। তীব্র জ্বর, বুকে ব্যথা ও পেটের যন্ত্রণায় তিনি এখন শয্যাশায়ী। চিকিৎসকরা জানিয়েছেন, দেশে তাঁর চিকিৎসার প্রাথমিক সব ধাপই সম্পন্ন হয়েছে। এখন উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে নতুন কোনো সার্জারি বা থেরাপি দেওয়া প্রয়োজন। কিন্তু সেই ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে আর সম্ভব হচ্ছে না।