Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
বান্দরবানের লামা সদরের দরিদ্র কমল-অনিমা দম্পতির ৪ মাসের শিশু পুত্র জয়দীপ হার্টে ছিদ্র, তীব্র নিউমোনিয়া ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। টাকার অভাবে চিকিৎসা বন্ধের উপক্রম, শিশুটিকে বাঁচাতে সমাজের দয়াবান মানুষের কাছে সাহায্যের করুণ আবেদন জানানো হয়েছে।
বান্দরবানের লামা সদর এলাকার এক অসহায় সনাতনী দম্পতি আজ বড়ই বিপদে। তাদের কোলজুড়ে আসা নিষ্পাপ চার মাসের শিশু পুত্র, জয়দীপ চক্রবর্তী, একাধিক জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শিশুটির হার্টে বড় ছিদ্র ধরা পড়েছে, সাথে আছে তীব্র নিউমোনিয়া, মারাত্মক শ্বাসকষ্ট এবং হার্নিয়া। বর্তমানে সে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে জীবন-মরণ সন্ধিক্ষণে চিকিৎসাধীন।