Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
বান্দরবান পার্বত্য জেলায় শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব ২০২৬ উপলক্ষে বর্ণিল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন পৌরাণিক চরিত্রে অংশগ্রহণের জন্য আগ্রহী শিল্পী ও প্রতিযোগীদের ২৫ আগস্টের মধ্যে নাম নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।
বান্দরবানের পার্বত্য জেলাজুড়ে প্রতি বছরের ন্যায় এবারও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মাষ্টমী উৎসব ২০২৬ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ ২০২৬, বান্দরবান পার্বত্য জেলা একটি বিশেষ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বর্ণিল শোভাযাত্রার সার্বিক প্রস্তুতি ও ভাবগম্ভীর উদযাপনের কর্মসূচি ঘোষণা করেছে। সনাতনী সংস্কৃতির ঐতিহ্য রক্ষা এবং শিশু-কিশোর ও শিল্পীদের মধ্যে ধর্মীয় অনুভূতির বিকাশ ঘটানোর লক্ষ্যে জন্মাষ্টমীর শোভাযাত্রায় বিভিন্ন পৌরাণিক চরিত্র ও শ্রীকৃষ্ণলীলার নানা দৃশ্যায়ন ফুটিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই আয়োজনে অংশ নেওয়ার জন্য আগ্রহী শিল্পী ও প্রতিযোগীদের আহ্বান জানানো হচ্ছে। অভিভাবকরা তাদের সন্তানকে কিংবা উৎসাহী ব্যক্তিরা নিজে পছন্দের পৌরাণিক চরিত্রে সেজে এই আনন্দঘন শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন। (News copied from- 'হিন্দুস নিউজ')