Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
চট্টগ্রামের লোহাগাড়া কেন্দ্রীয় কালী মন্দির ও অদ্বৈত ভবনে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজের ৮৩তম শুভ জন্মতিথি মহোৎসব মহাসমারোহে আয়োজিত হতে যাচ্ছে। বৈদিক ঐতিহ্য ও শাস্ত্রীয় রীতিনীতি অনুসরণে দিনব্যাপী গুরুপূজা, গীতাপাঠ, ভোগরাগ নিবেদন ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে এই শুভ অনুষ্ঠানটি উদযাপিত হবে।
সনাতন ভাবধারা, ধর্মীয় মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনার আলোয় দীপ্ত হয়ে চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় উদযাপিত হতে যাচ্ছে আধ্যাত্মিক জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র পরম শ্রদ্ধেয় ও পরম পূজনীয় শ্রী শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ-এর ৮৩তম শুভ জন্মতিথি মহোৎসব। ঋষি-সম্রাট পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের স্নেহধন্য এই মহান সাধক বাল্যকালেই জগৎগুরু অদ্বৈতানন্দ পুরী মহারাজের প্রভাবে সন্ন্যাস ধর্মে দীক্ষিত হন। একই সাথে তিনি ঋষিধামের মোহন্ত মহারাজ পরম শ্রদ্ধেয় সদ্য ব্রহ্মলীন শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের অন্যতম বিশিষ্ট অনুচর ও বিশ্বস্ত সঙ্গী হিসেবে সান্নিধ্য লাভ করেন।