Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
শিবকল্পতরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে লোহাগাড়ার উত্তর বড়হাতিয়া সেবাশ্রমে জাঁকজমকপূর্ণ আধ্যাত্মিক উৎসবের আয়োজন; পুণ্যময় এই তিথিতে মহাপ্রসাদ আস্বাদন ও কৃপা লাভে আপনিও আমন্ত্রিত।
সনাতন ধর্মের আলোকবর্তিকা, শিবকল্পতরু ত্রিকালদর্শী মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আগামী ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বাংলা (৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার) চট্টগ্রাম লোহাগাড়ার উত্তর বড়হাতিয়াস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে এক বর্ণাঢ্য ও আধ্যাত্মিক মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরম পূজনীয় শ্রীমৎ কৃপানন্দ ব্রহ্মচারী মহারাজের পৌরোহিত্যে এই মহতী অনুষ্ঠানে श्रीमद्भगवद्गीता পাঠ, পাঁচালী কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী পাল্টা কীর্তনের আয়োজন করা হয়েছে।
প্রতিদিন এখানে অসংখ্য ভক্তের সমাগম ঘটলেও, প্রতি শুক্রবার ও রবিবার বিশেষ প্রার্থনা ও ভোগারতি অনুষ্ঠিত হয়। এই দুই দিন বাবার সান্নিধ্য ও আশীর্বাদ লাভের আশায় হাজারো ভক্তের ঢল নামে। আধ্যাত্মিক সাধনার পাশাপাশি সনাতন সংস্কৃতির বিকাশ ও সমাজ সংস্কারে আশ্রমটি এক অনন্য ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে বিভিন্ন মাঙ্গলিক পর্বে এবং শিশুদের শুভ অন্নপ্রাশন তিথিতে ভক্তরা তাদের সন্তানদের পরম যত্নে এই আশ্রমে এনে অন্নপ্রাশন সম্পন্ন করান।