Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
স্বধর্ম ও মানবিক মূল্যবোধ ত্যাগ করে উপধর্ম এবং প্রতিহিংসার পথ বেছে নেওয়ায় আজ হুমকির মুখে সনাতন সমাজ ও সর্বজনীন মানবতা। এই অস্তিত্ব সংকটের মুখে শ্রীমদ্ভগবদগীতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা ত্যাগ ও অভ্যন্তরীণ ঐক্য গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন যোগাচার্য্য শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ।
বর্তমান বিশ্বে স্বধর্ম ও মানবীয় আদর্শকে বিসর্জন দিয়ে উপধর্মের মোহে পড়ে মানবসমাজ এক চরম সংকটে নিপতিত হয়েছে। জাতিবাদ, জন্মবাদ, স্বার্থবাদ ও ধর্মীয় বিস্তারবাদের কবলে পড়ে আজ ধূলিসাৎ হতে বসেছে সনাতন সংস্কৃতি ও সার্বজনীন মানবিক মূল্যবোধ। আদি সনাতন ধর্মের প্রজ্ঞা ও পরম কল্যাণকারী আদর্শকে ভুলে বিভিন্ন গোষ্ঠী নিজের স্বার্থে উপধর্ম সৃষ্টি করায় বৃদ্ধি পাচ্ছে বৈষম্য, বিবাদ ও অনৈক্য। মানবজাতির এই ক্রান্তিলগ্নে মানবত্ব রক্ষা ও সনাতন সমাজের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনে শ্রীমদ্ভগবদগীতার পরম বাণী স্মরণ করিয়ে দিয়ে আত্মশুদ্ধির গুরুগম্ভীর আহ্বান জানিয়েছেন যোগাচার্য্য শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ।