Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
সনাতন ধর্মাবলম্বীদের পরম আরাধ্য ভগবান শ্রীনৃসিংহদেবের পবিত্র আবির্ভাব তিথি ‘শ্রীনৃসিংহ চতুর্দশী’ সমাগত। অসুররাজ হিরণ্যকশিপুকে সংহার করে ভক্ত প্রহ্লাদকে রক্ষার মাধ্যমে অধর্মের বিনাশ ও ধর্মের সংস্থাপনের এক মহিমান্বিত অধ্যায় এই তিথি। শাস্ত্রীয় বিধান ও অষ্টাদশ পুরাণের অন্যতম ব্রহ্ম পুরাণ অনুযায়ী, এই তিথিটি জাগতিক ও পারমার্থিক কল্যাণের জন্য অত্যন্ত ফলদায়ক। ব্রহ্ম পুরাণের বর্ণনা অনুসারে, এই পবিত্র তিথিতে ভক্তিভরে নরসিংহ দেবের আরাধনা করলে জীব সকল প্রকার পাপ থেকে মুক্তি পেয়ে পরম গতি প্রাপ্ত হয়।