Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রায় আড়াই লাখ পুরোহিত, সেবাইত, ইমাম ও অন্যান্য ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আনছে সরকার; যা এ মাসেই উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
দেশের সার্বিক সাম্পদ্রায়িক সম্প্রীতি সুদৃঢ়করণ এবং সকল ধর্মের প্রচারক ও সেবকদের মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান। এর মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী দেশের বিপুল সংখ্যক পুরোহিত, সেবাইত, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং গির্জার যাজকসহ প্রায় দুই লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিত্ব সরকারের সরাসরি আর্থিক সহায়তার অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন।