সংবাদ প্রচারের সুফল: নিরাপদে উদ্ধার আবির, কৃতজ্ঞ পরিবারের সদস্যরা
হেমন্ত দাস
স্টাফ রিপোর্টার
প্রকাশিত:
২৮ জুলাই ২০২৬, ১৪:৪১
194 জন পড়েছেন
হেমন্ত দাস, স্টাফ রিপোর্টার।
শরীয়তপুর থেকে নিখোঁজ হওয়া কিশোর আবির মন্ডলকে অবশেষে খুঁজে পেয়েছে তার পরিবার। দীর্ঘ উৎকণ্ঠা ও দুশ্চিন্তার অবসান ঘটিয়ে সন্তানকে ফিরে পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ উপলক্ষে আবিরের বাবা সুভাষ মন্ডল সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন সংবাদমাধ্যম এবং সর্বস্তরের শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সুভাষ মন্ডল জানান, ছেলে আবির মন্ডল নিখোঁজ হওয়ার পর তাদের পরিবার অত্যন্ত কঠিন ও উদ্বেগপূর্ণ সময় পার করেছে। সন্তানকে খুঁজে পেতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী, স্থানীয় মানুষ এবং বিভিন্ন সামাজিক ও গণমাধ্যমের সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “নমস্কার, আমার ছেলেকে খুঁজে পেয়েছি।
আমার ছেলে আবির মন্ডল শরীয়তপুর জেলা থেকে হারিয়ে যাওয়ার পর আমাদের পরিবার অত্যন্ত দুশ্চিন্তা ও কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। সেই সংকটময় মুহূর্তে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, খোঁজখবর নিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ ও প্রচারের মাধ্যমে আমার ছেলেকে খুঁজে পেতে আন্তরিক সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি ও আমার পরিবার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “বিশেষভাবে আমার আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব এবং সাংবাদিক ভাইদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের সহযোগিতা, ভালোবাসা, পরামর্শ এবং নিরলস প্রচেষ্টা আমাদের সাহস জুগিয়েছে এবং আশা ধরে রাখতে সাহায্য করেছে। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”
আবিরকে নিরাপদে ফিরে পাওয়ার খবরে স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। পরিবারের পক্ষ থেকে সন্তানকে খুঁজে পেতে যাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সকলের প্রতি পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
ইতি, একজন কৃতজ্ঞ বাবা—সুভাষ মন্ডল।