Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে কারাবন্দী চিন্ময় প্রভুর সসম্মান মুক্তির জন্য তার প্রতি আকুল আবেদন জানিয়েছে সনাতনী সমাজ। চিন্ময় প্রভুর বিরুদ্ধে মামলাকে ভিত্তিহীন দাবি করে রাষ্ট্রপতির মানবিক ও ন্যায়সঙ্গত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গনে তিনি একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও সংযমী নেতা হিসেবে সুপরিচিত। রাজনৈতিক প্রতিহিংসা, হয়রানিমূলক মামলা এবং কারাবরণের নির্মম অভিজ্ঞতা তার নিজের জীবনেও রয়েছে। তাই একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা, কারাবন্দিত্ব এবং তার পরিবারের ওপর নেমে আসা দুর্ভোগের যন্ত্রণা রাষ্ট্রপতি মহোদয়ের অজানা নয়।