Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
বরিশালের গৌরনদীতে আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ও সহনশীলতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের প্রতিনিধি ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত থেকে দেশের সামাজিক স্থিতিশীলতা ও সকল সম্প্রদায়ের মানবাধিকার সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেন।
বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান মর্যাদা, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্র সার্বজনীন ধর্মীয় স্বাধীনতা ও সকল জাতির সমান মানবাধিকারের নীতিতে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে আবহমানকাল ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের ধারাকে অক্ষুণ্ণ রাখতে সব সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে। সোমবার সকালে বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চের হলরুমে আয়োজিত এক আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বজুড়ে সকল জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকার ও ধর্মীয় অধিকার সুরক্ষার প্রতি গুরুত্বারোপ করে তিনি এ দেশেও সকল ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতের প্রয়োজনীয়তা তুলে ধরেন।