Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত রংপুরের খুদে সনাতনী শিল্পী অনুশ্রী রায়ের আকুল চিঠিতে সাড়া দিয়ে তাকে হারমোনিয়াম উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে ঢাকা প্রসিডিউরে এক ভিডিও বার্তার সূত্র ধরে নিরাপত্তাকর্মী রাকিবের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর মাধ্যমে পানগুছি নদীর জনদাবি শোনেন প্রধানমন্ত্রী।
রংপুরের গঙ্গাচড়ার প্রান্তিক সনাতন ধর্মাবলম্বী পরিবারের সন্তান ও উদীয়মান খুদে শিল্পী অনুশ্রী রায়ের মেধা ও ভালোবাসার কদর মিললো সর্বোচ্চ জাতীয় পর্যায়ে। এক খুদে প্রতিভার ব্যাকুল আকুতি ও তা পূরণে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদ থেকে পাওয়া অনুকম্পায় নতুন করে আলোর মুখ দেখল একটি স্বপ্ন। রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের জীবনের অন্যতম সেরা ইচ্ছাটি বাস্তবে রূপ নিয়েছে। সম্প্রতি আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সংগীতে তৃতীয় স্থান অর্জন করা এই কৃতি শিক্ষার্থী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার দুর্লভ সুযোগ পেয়েছে। একই সঙ্গে উপহার হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে গ্রহণ করেছে একটি নতুন হারমোনিয়াম।