Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। অত্যন্ত ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের ঐতিহাসিক বন্ধন জোরদার, দ্বিপক্ষীয় সমস্যা নিরসন এবং সর্বজনীন মানবাধিকার ও আঞ্চলিক স্থায়িত্ব রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।
দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক স্থায়িত্ব এবং পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সুহার্দ্যপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এটিই প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। আলোচনার পর দ্বিপক্ষীয় সম্পর্কের বিদ্যমান ইতিবাচক ধারা বজায় রাখা এবং উভয় দেশের মানুষের মধ্যকার যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি সর্বস্তরের জনগণের শান্তি, সুরক্ষা ও সামাজিক অধিকার সুসংহত করার বিষয়ে উভয় পক্ষ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।