Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
ঢাকার ভারতীয় হাই কমিশনে ভারতীয় কমিউনিটি, শিক্ষার্থী ও বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানে অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক অধিকার রক্ষা ও দুই দেশের সুদৃঢ় বন্ধুত্বের ওপর গুরুত্বারোপ করা হয়।
ঢাকার ভারতীয় হাই কমিশনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। সকালে হাই কমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। জাতীয় সংগীত পরিবেশনের পর তিনি ভারতীয় রাষ্ট্রপতির বার্তা পাঠ করেন এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। এই বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশে বসবাসরত ভারতীয় কমিউনিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে প্রতিনিধিত্বকারী বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজনের শুরু থেকেই দুই প্রতিবেশী দেশের মানুষের আবেগ ও সৌহার্দ্যপূর্ণ উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মিলনমেলায় পরিণত হয়।