Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
ব্রাজিলিয়ান ফুটবল তারকা রবার্তো কার্লোস তার ইসলাম ধর্ম গ্রহণের খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন। একই সাথে মরক্কান মুসলিম এজেন্ট সুহাইলা এল তাহিরির সাথে ক্যাথলিক ও ইসলামি উভয় রীতিতে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করে সব ধর্মের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন।
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম ধর্ম গ্রহণের যে গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে আনুষ্ঠানিকভাবে উড়িয়ে দিয়েছেন এই তারকা। সম্প্রতি তুরস্কের শাসকদল একে পার্টির এক সংসদ সদস্যের সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা ও গণমাধ্যমের কিছু সূত্রের ওপর ভিত্তি করে বিশ্বব্যাপী তার ধর্মান্তরিত হওয়ার বার্তাটি দ্রুত ছড়িয়ে পড়ে।