Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বীর সেনানী, চট্টগ্রামের বোয়ালখালীর সনাতন গৌরব কিশোর বিপ্লবী অপূর্ব সেনের বীরত্বগাথা ও আত্মত্যাগের ইতিহাস। মাত্র ১৭ বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য এবং মানবাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ব্রিটিশদের বুলেটের আঘাতে তাঁর শহীদ হওয়ার এক রোমাঞ্চকর ও গৌরবময় বিবরণ।
ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চট্টগ্রামের নাম রক্তাক্ষরে লেখা রয়েছে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের জাঁতাকল থেকে মাতৃভূমিকে মুক্ত করতে যেসব বীর সন্তান নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাদের মধ্যে অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র বিপ্লবী অপূর্ব সেন। মাত্র ১৫ বছর বয়সে, যখন সাধারণ কিশোরদের জীবন স্কুল, খেলাধুলা আর সোনালী স্বপ্নে বিভোর থাকার কথা, ঠিক তখনই এই সনাতনী তরুণ নিজের ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের স্বাধীনতার মরণপণ লড়াইয়ে। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ছনদণ্ডি গ্রামের এক সম্ভ্রান্ত সনাতন পরিবারে ১৯১৫ সালে জন্ম নেওয়া এই বীরের পিতার নাম ছিল হরিশচন্দ্র সেন। কৈশোরের চপলতা স্পর্শ করার আগেই তিনি অবদমিত ও নির্যাতিত দেশমাতার মুক্তির স্বপ্নে বিভুদ্ধ হন এবং তৎকালীন কিংবদন্তি বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর সশস্ত্র বিপ্লবী দলে যোগদান করেন।