Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
বাংলার রক্ষণশীল পরিবেশে প্রকৌশল শিক্ষা অর্জনের মাধ্যমে প্রথম নারী ইঞ্জিনিয়ার হয়ে ইতিহাস গড়েন মাদারীপুরের এক সাহসী কন্যা। ১৯৬৫ সালে তিনিই ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, যা নারীদের কারিগরি শিক্ষায় স্বাবলম্বী করার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ।
১৯৪৭ সালের দেশভাগ-পরবর্তী অস্থির ও রক্ষণশীল বাংলায় নারীদের উচ্চশিক্ষা ছিল এক দুর্লভ স্বপ্ন, আর ইঞ্জিনিয়ারিং পড়ার চিন্তা তো ছিল রীতিমতো আকাশকুসুম। সেই অন্ধকার সময়ে সমাজ ও ধর্মের কড়াকড়ি উপেক্ষা করে এক অদম্য জেদ আর সাহসের প্রদীপ জ্বালিয়েছিলেন মাদারীপুরের এক কৃতি কন্যা। তাঁর নাম ইলা ঘোষ। মাত্র ১৬ বছর বয়সে জিপ চালিয়ে যিনি তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজকে তাক লাগিয়ে দিয়েছিলেন, সেই সাহসী কিশোরীই পরে সিদ্ধান্ত নেন কারিগরি শিক্ষার মতো কঠিন ও তথাকথিত 'পুরুষের' পেশাকে আপন করে নেওয়ার। তাঁর সেই প্রবল জেদ আর আত্মবিশ্বাস বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।