Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
সরকারি সুযোগ-সুবিধার আশায় ইসলামে ধর্মান্তরিত হলে অনগ্রসর বা ওবিসি শ্রেণীর কোনো সংরক্ষণ সুবিধা পাওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। পূর্বতন ডিএমকে সরকারের বিতর্কিত নির্দেশিকা বাতিল করে আদালতের এই ঐতিহাসিক রায় ধর্মান্তকরণের অপচেষ্টা রুখতে এবং সনাতনীদের অধিকার রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ।
সংখ্যালঘু সনাতনীদের অধিকার রক্ষা এবং সমতাভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে একটি যুগান্তকারী রায় দিয়েছে ভারতের মাদ্রাজ হাইকোর্ট। আদালত অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, অনগ্রসর বা নীচু জাতের হিন্দুরা যদি ইসলামে ধর্মান্তরিত হন, তবে তারা কোনোভাবেই ওবিসি (OBC) বা অনগ্রসর শ্রেণীর সুযোগ-সুবিধা ও সংরক্ষণ পেতে পারেন না। পূর্বতন ডিএমকে সরকারের আমলের একটি বিতর্কিত নির্দেশিকা সম্পূর্ণ খারিজ করে দিয়ে বিচারপতিরা এই পদক্ষেপকে সরাসরি 'অসাংবিধানিক' বলে আখ্যায়িত করেছেন, যা সনাতন ধর্মাবলম্বীদের নিজস্ব অধিকার ও সামাজিক সুরক্ষাকে সুসংহত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।