Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
ভারতের উত্তর প্রদেশে নিজের পছন্দে বিয়ে করায় এক ১৯ বছর বয়সী সনাতনী তরুণীকে থানার ভেতরেই তার বাবা-মা মিলে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে। আইন ও মানবাধিকারকে বুড়ো আঙুল দেখিয়ে ঘাতক পিতা এই নৃশংসতা চালালেও নিজের বৈবাহিক অধিকার ও ভালোবাসার সিদ্ধান্তে অনড় থেকে প্রাণ হারিয়েছেন তরুণী শিবানী।
ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলায় প্রেমের বিয়েকে কেন্দ্র করে এক পৈশাকিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিজ কন্যার স্বাধীন চেতনা ও অধিকারকে ভূলুণ্ঠিত করে থানার ভেতরেই ১৯ বছর বয়সী তরুণী শিবানীকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছেন তার জন্মদাতা পিতা। সনাতন ধর্মে নারীর অধিকার ও স্বাধীন ইচ্ছাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হলেও, তথাকথিত সামাজিক মর্যাদার অন্ধ অহমিকায় এক যুবতীর জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হয়েছে, যা যেকোনো সভ্য সমাজ ও মানবাধিকারের চরম লঙ্ঘন।