Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূজা ও ‘শ্রী মোদি চালিশা’ পাঠ করে ভক্তি প্রদর্শন করেছেন রূপান্তরকামী ও তৃতীয় লিঙ্গের সদস্যরা। চুক্তি ভঙ্গের অভিযোগে প্রেস ক্লাব কর্তৃপক্ষ অনুষ্ঠান বন্ধ করলেও সনাতনী ধারায় প্রান্তিক জনগোষ্ঠীর এই অনন্য উদ্যোগ ব্যাপকভাবে চর্চিত হচ্ছে।
ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনন্য এক পূজার আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সনাতন ধর্মের বহুত্ববাদী ধারা এবং সর্বজনীন সংস্কৃতির প্রতিফলন ঘটিয়ে হিজড়া ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যরা প্রধানমন্ত্রীকে সনাতনী রীতিতে আরাধনা করেন। আয়োজনে হনুমানরূপে প্রধানমন্ত্রী মোদির একটি ছবি স্থাপন করে তাঁর নামে ‘জয় জয় মোদি’ ও ‘হর হর মোদি’ স্লোগানে চারপাশ মুখরিত করে তোলা হয়। হিন্দুত্ববাদী ভাবাবেগ ও সনাতনী ঐতিহ্যে যেকোনো ব্যক্তিত্বের ইতিবাচক অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করার যে দীর্ঘ পরম্পরা রয়েছে, তৃতীয় লিঙ্গের মানুষের এই উদ্যোগকে তারই এক রূপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অনুগ্রাহক ও সনাতনীদের সামাজিক সমঅধিকারের লড়াইয়ে রূপান্তরকামীদের এই ভক্তি প্রদর্শন বিশেষ তাৎপর্য বহন করে।