Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
রংপুরের দাসপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সনাতনী সদস্যকে নৃশংসভাবে হত্যার পেছনে বড় কোনো প্রভাবশালী শক্তির হাত রয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন মামলার বাদী। ফরেনসিক রিপোর্ট ও পুলিশের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে নানা প্রশ্নের মাঝেই বাদীর এমন দাবিতে বিচার প্রক্রিয়া ও সার্বিক নিরাপত্তা নিয়ে নতুন করে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রংপুর নগরীর ঐতিহ্যবাহী দাসপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের রেশ এখনো কাটেনি। এই বর্বরোচিত ঘটনার নেপথ্যে গভীর কোনো চক্রান্ত এবং প্রভাবশালী অশুভ শক্তির হাত রয়েছে বলে শক্ত দাবি জানিয়েছেন মামলার বাদী ও নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী। সনাতনী পরিবারের ওপর ঘনিয়ে আসা এই বিভীষিকাময় হত্যাকাণ্ডের ন্যায়বিচার ও হিন্দু সমাজের নিরাপত্তার দাবিতে যখন সর্বত্র তোলপাড়, ঠিক তখনই মামলার বাদীর এই বক্তব্য পুরো ঘটনাকে নতুন এক মোড়ে দাঁড় করিয়েছে। গত মঙ্গলবার নিজ বাড়িতে আয়োজিত নিহতের শ্রাদ্ধ অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।