Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
রংপুরের দাসপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে শ্বাসরোধে হত্যার পর দাহ্য পদার্থ দিয়ে মুখমণ্ডল ঝলসে দেওয়ার বীভৎস খবর পাওয়া গেছে। এই পৈশাচিক ঘটনায় অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি এবং সনাতনী পরিবারের সার্বিক নিরাপত্তার দাবিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অধিকারকামী জনগণ।
রংপুর নগরীর দাসপাড়া (মাছুয়াপাড়া) এলাকায় নিজ বাসভবনে সনাতনী সম্প্রদায়ের এক সম্ভ্রান্ত পরিবারের ওপর নেমে এসেছে এক নির্মম ও বীভৎস তাণ্ডব। অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর ধর্মপ্রাণা স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), উদীয়মান কন্যা আগামী চক্রবর্তী প্রার্থী (২৩) এবং পঞ্চম শ্রেণির নিষ্পাপ শিক্ষার্থী প্রীয়ম চক্রবর্তীকে (১২) সুপরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরবর্তীতে চারজনের মরদেহের মুখমণ্ডল দাহ্য পদার্থ ছিটিয়ে ঝলসে দেওয়ার এক লোমহর্ষক চিত্র উঠে এসেছে, যা সমগ্র হিন্দু সমাজ তথা মানবজাতিকে চরমভাবে স্তব্ধ ও মর্মাহত করেছে। গত শনিবার গভীর রাতে তালাবদ্ধ বাড়িটি থেকে উদ্ধার হওয়া এই চার মরদেহের শেষকৃত্য রোববার সন্ধ্যায় শহরের দখিগঞ্জ শ্মশানে সম্পন্ন হয়। পোস্টমর্টেম শেষে মরদেহ হাতে পেয়ে স্বজনেরা দেখতে পান যে, নিহতদের মুখমণ্ডল রাসায়নিক দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দেওয়া হয়েছিল।