Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রেমের টানে ধর্ম ত্যাগ করে মুসলিম যুবক সাজ্জাদ শেখকে বিয়ে করা স্মৃতি বিশ্বাস (ছোহা শেখ) এখন যৌতুকের নির্যাতনের শিকার। প্রতিনিয়ত স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ভালোবাসার সংসার ছেড়ে মুক্তির পথ খুঁজছেন অনার্স পাস এই নারী।
প্রেম ও বিশ্বাসের টান আর প্রতারণার তিক্ত বাস্তবতার এক করুণ দৃশ্যপট উঠে এসেছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। প্রবাসী স্বামী ও দুটি সন্তান রেখে নতুন জীবন শুরুর আশায় ভালোবাসার টানে এক সনাতনী নারী নিজের ধর্ম ত্যাগ করেছিলেন। তবে ধর্মান্তরিত হয়ে পছন্দের মানুষকে বিয়ে করার অল্প কিছুদিন পরই তাঁর স্বপ্নের সংসার পরিণত হয় নারকীয় যন্ত্রণায়। যৌতুক ও টাকার দাবিতে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে এখন স্বামী সাজ্জাদ শেখের হাত থেকে যেকোনো মূল্যে মুক্তি চান তিনি।